নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি: বগুড়ার আদমদীঘি থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই দিনে পৃথক আরও একটি অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) আদমদীঘি থানার এসআই (নিঃ) এবিএম আরাফাত রহমান, এসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজারস্থ বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফজলে রাব্বী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফজলে রাব্বীর বাড়ি চাঁপাপুর এলাকায়। তার পিতা মৃত আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা নং-১১, তারিখ ১০/০৪/২০২৬ খ্রিঃ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইছাহক আলী খন্দকার, মোছাঃ সাজেদা খাতুন ও মোছাঃ রেহেনা বেগমকে আটক করা হয়।পুলিশ জানায়,গ্রেফতারকৃত মোট ৪ জন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল