প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:০০ পি.এম
তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বগুড়ায় সারজিস আলমের সভাস্থলে ককটেল হামলা

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০ অক্টোবর/২৫ সোমবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল ৩টার দিকে সারজিস আলম বগুড়া জেলা পরিষদের অডিটরিয়ামে সমন্বয় সভায় যোগ দিতে আসেন। সভার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনসহ নানা ইস্যুতে মতবিনিময় করেন। সভা চলাকালীন হঠাৎ জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর দিক থেকে দু’টি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।ঘটনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এ ধরনের নাশকতা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। আমরা প্রশাসন ও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।অপর দিকে ঘটনার পর পরই প্রতিবাদ জানিয়ে এনসিপি’র নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল