সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ দিনব্যাপী নানা এলাকায় থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুণিজনদের একত্রিত করলো স্ব-নাম ধন্য প্রতিষ্ঠান বন্দর নগর কবিতা সংসদের আয়োজকরা। এমন এক প্রাণবন্ত আনুষ্ঠান করলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ। এবার ছিলো তাদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। জমকালো আয়োজনে (১লা নভেম্বর) শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম। তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজ মিলনায়তনে ও প্রফেসর ড.মোহাম্মদ আজম আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই কবি সম্মেলনে বক্তব্য রাখেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহা হাছানাত আলী, বগুড়া সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোঃ বেল্লাল হোসেন,রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের প্রফেসর মুহাম্মদ শহীদুলাহ, বিশিষ্ট চিকিৎসক এইচসি কর্মকার সুদীপ
তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জয় কুমার,বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, দৈনিক ইনকিলাব বগুড়া ব্যুারো প্রধান মহসিন আলী রাজু,তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম টুটুল, সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার,দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম ফারুক, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, দিনেশ চন্দ্র শীল সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, কবি বাচ্ছিক শিল্পী সিকতা কাজল। পরে কবি সাহিত্যিক ও গুনিজন ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উপদেষ্টা সাবেক প্যানেল মেয়র মোশারফ হোসেন মুন্সির সভাপতিত্বে সাহিত্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য পদযাত্রা তালোড়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল