প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ১:১১ পি.এম
তারেক রহমানের জন্মবার্ষিকীতে গাবতলীতে বিএনপির সভা ও দোয়া মাহফিল

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ নভেম্বর সোমবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি'র সহ-সভাপতি জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মুমিন, শাহাদত হোসেন খান সাগর। পৌর বিএনপি যুগ্ন সম্পাদক কাউন্সিলর হারুন আর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। শেষে দোয়া মাহফিলে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল