মুহাম্মাদ আবু মুসাঃ তাবলীগ জামাতের সাদ পন্থীদের সশস্ত্র হামলায় তাজুল ইসলামসহ ৪জনকে হত্যার প্রতিবাদে বগুড়ায় আলমীশুরা হক্কানী ওলামায়ে কেরামদের উদ্দ্যোগে শুক্রবার বাদ জুম্মা বগুড়ার সাবগ্রাম চারমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শঠিবাড়ি মাদ্রাসার’র মোহতামিম মাওঃ মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও মাওঃ আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ সুহাইল আহমদ, মাওঃ মোস্তফা ওয়াদুদ, মাওঃ মহি উদ্দিন, মুফতি জোবায়ের আহম্মেদ, মাওঃ ইমান আলী, মাওঃ ফিরোজ কবির, মাওঃ নজরুল ইসলাম আকন্দ, নিহত তাজুল ইসলামের ছেলে হাফেজ মাওঃ আবু নাইম প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো ওলামায়ে কেরামগণসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তাগণ সাদ পন্থীদের সন্ত্রাসী আখ্যায়িত করে তাদেরকে বয়কট করার ঘোষনা দেন এবং হত্যাকারীদের অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করা হয়। উল্লেখ, নিহত তাজুল ইসলামের বাড়ি বগুড়া সদরের সাবগ্রাম আকাশ তারা এলাকায়। উল্লেখ্য, নিহত তাজুল ইসলামের বাড়ি বগুড়া সদরের সাবগ্রাম আকাশ তারা এলাকায়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল