প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৩৬ পি.এম
ঢাকায় মানবাধিকার কর্মীদের প্রশিক্ষণ ওসনদপত্র বিতরণ অনুষ্ঠানে– ব্যারিস্টার খোকন

মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার ঢাকাস্থ পুরানা পল্টনে হোটেল প্রীতম এর হল রুমে মানবাধিকার কর্মীদের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা দায়রা জজ শেখ জালাল উদ্দিন। মানবাধিকার কর্মী নুরুল্লাহ আল আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর পরিচালক, বগুড়ার কৃতি সন্তান জাহিদুর রহমান তালুকদার দিপু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবিসহ আরো অনেকে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবুর উদ্দিন খোকন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল