প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪৬ পি.এম
ঢাকায় পুলিশের ডিআইজি শফিকের সাথে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ ২০ এপ্রিল রবিবার ঢাকাস্থ উত্তরায় হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টাসে ডিআইজি অপারেশনস শফিকুল ইসলাম শফিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, ঢাকার মিরপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী একেএম লুৎফুল বারী মুকুল, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, বগুড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক জিয়াউর রহমান জেপু প্রমুখ। শেষে চা-চক্র অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল