প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ১২:২২ পি.এম
ঢাকায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের খেলা অনুষ্ঠিত

মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার ঢাকাস্থ্ ৩০০ ফিট এলাকার পূবেরগাওয়ে পিকেএসপি মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনা পূর্ণ খেলায় রংপুর বিভাগ জয়লাভ করে। এতে অংশ নেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আদনান রহমান দিপন, কামরুল হাসান মামুন, রাসেল হাসান কাদির, হুমায়ুন কবিন আহমেদ, রাইতুর রহমান রিয়েল,রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, ঢাকার মহানগরের মিরপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি (বগুড়া) একেএম লুৎফুল বারী মুকুল, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মহাব্বত আলী, মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শেষে ফটোসেশন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল