প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৪, ৩:১৪ পি.এম
ঢাকায় আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘টেকসই শান্তির জন্য শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা মহামারির ধাক্কা ও বৈশ্বিক রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দায় সারাবিশ্বের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি বড় প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। এ প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণসাক্ষরতা অভিযান ও এডুকেশন ওয়াচ এসব বিষয়ে নবগঠিত সরকারের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরে বিভিন্ন সুপারিশসহ দাবি উপস্থাপন করা হয়। দাবি সম্বলিত স্মারকলিপি উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান-এর উপ-কার্যক্রম ব্যবস্থাপক সামছুন নাহার কলি। সুপারিশের মধ্যে শিক্ষায় বিনিয়োগ, শিক্ষা অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, শিক্ষায় প্রবেশগম্যতা/অভিগম্যতা, সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষা, শিক্ষাক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা, শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম পরিমার্জন ও হালনাগাদকরণ, শিক্ষক নিয়োগ, পদোন্নতি, মর্যাদা, শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, শিক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মান উন্নয়ন, মূল্যায়ন প্রক্রিয়ার পর্যালোচনা ও পরিমার্জন, আইসিটি-র ব্যবহার, স্কুল মিল-এর আওতা বৃদ্ধি উপবৃত্তি এবং শিক্ষায় বিকেন্দ্রীকরণের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বেসরকারি সংস্থার কর্মকর্তা, নাগরিক সমাজ, অর্থনীতিবিদ, গবেষক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ যুক্ত করে বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।
এরপর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযান-এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।
উক্ত সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, নাগরিক সমাজ, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০-১২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
সিজুল ইসলাম
প্রোগ্রাম অফিসার
গণসাক্ষরতা অভিযান
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল