প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ১০:৫১ এ.এম
ডোমারে মুক্তিযোদ্ধা সংসদকে সন্মাননা প্রদান

ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার ডিবিরোড এলাকায় আইএফসি ব্যাংকে আজ মংগলবার দুপুর ১২ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখাকে সন্মাননা স্বারক প্রদান করেছেন আইএফআইসি ব্যাংক ডোমার উপশাখা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন নবী, মুক্তিযোদ্ধা মো: আব্দুল জব্বার, ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আবু ফাত্তাহ্ কামাল পাখি, আইএফআইসির নীলফামারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হিটলার আলম,ডোমার উপশাখার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ট্রানজেকশন সার্ভিস অফিসার আকিডা টানজুম টানহা প্রমুখ।
এ অনুষ্ঠানের পুর্বে ব্যাংকে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন রকমের পিঠা দিয়ে এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল