প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৩:৪৮ পি.এম
ডোমারে ট্রাক- মুখোমুখি সংঘর্ষ, চাচা- ভাতিজা নিহত

ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বড়রাউতা এলাকায় আজ বুধবার বিকেলে ডোমার - দেবীগঞ্জ সড়কে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাচা জাহাঙ্গীর আলম ডিপজল (৫৮) ও ভাতিজা সেলিম জাহাঙ্গীর (৩৮) নিহত হয়েছে।
এ ব্যাপারে নিহত সেলিম জাহাঙ্গীর এর মামাতো ভাই সুজন আলী (৩২) জানান, তারা দুজনেই ক্ষুদ্র ব্যবসায়ী ছিল। ব্যবসায়িক কাজে ডোমারে আসছিল। ডিপজলের বাড়ী বোদাঁ উপজেলার পাঁচপীর ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত আবু তালেবের পুত্র। সেলিম জাহাঙ্গীর দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঈীর হাটের বাকী বুল্লার পুত্র। ঘটনাস্থলেই ডিপজল মারা যায়। সেলিম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে আবু সাঈদ চৌধুরী জানান, ট্রাক থানায় আছে। ড্রাইভার ও হেলপার দুজনই পলাতক।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল