প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৪:২৫ পি.এম
ডোমারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমার প্রতিনিধি ॥ মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ সোমবার (৯ ডিসেমম্বর) বিকালে নীলফামারীর ডোমার উপজেলার শহরের পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম উপজেলার পশ্চিম বোড়াগাড়ীর কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরিত দিক দিয়ে আসা মালবোঝাই ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল