প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ২:৫৯ পি.এম
ডোমারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ডোমার প্রতিনিধি : "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আজ রবিবার সকাল ১১ টায় মহড়া,র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে।
ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য এ মহড়ায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল আলম বিপিএএ।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী ভুমি কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এ সময় বক্তব্য দেন ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো: ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবদুল মাবুদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। ছবি আছে।
ছবি : ডোমার : ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহড়া দিচ্ছেন ডোমার উপজেলা স্কাউট দল ও ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল