প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৩, ১১:৪৩ এ.এম
ডোমারে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ ও অর্ধ- শতাধিক সাংবাদিকবৃন্দ।
এ সময় ডোমার উপজেলা নিবাহী' অফিসার নাজমুল আলম বিপিএএ বলেন, ডোমার উপজেলা এবার ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামী ০৯ আগস্ট ২০২৩ তারিখে বুধবার সকাল ১০.০০ টায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) নির্ধারিত গৃহসমূহ উপকার ভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। উপকার ভোগীর মধ্যে প্রাপ্ত বরাদ্দের ১ম পর্যায়ের ৩৮ টি,২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ১৩০টি, ৪র্থ পর্যায়ে ১৩৯ টি পরিবার সহ মোট ৬০৭টি এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে ৪০টি পরিবার সহ সর্বমোট ৬৪৭ টি পরিবার কে পুনর্বাসন করা হয়েছে। প্রায় ১৪.০০ একর খাস জমি উদ্ধার করে গৃহ নির্মাণের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়েছে যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪.০০ কোটি টাকা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল