প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ২:১৯ পি.এম
ডোমারে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

ডোমার প্রতিনিধি : ডোমার নাট্য সমিতি মঞ্চে ১৩ এপ্রিল রবিবার দুপুর ৩টায় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ডোমার উপজেলা ও পৌর বিএনপি।
ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন সুমন , পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু ও সা: সম্পাদক মোজাফফর আলী, সহ সভাপতি তমিজ উদ্দিন সরকার প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার আয়োজিত এ মতবিনিময় সভায় ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বলেন, বিগত দিনে এমপি সাহেব হাতে লিখে দিত, উনি সভাপতি, উনি সম্পাদক। এই কারণে ডোমার ডিমলার মেকসিমাম আওয়ামী লীগের নেতারা আজকে দেখেন এত বেশি টাকার মালিক হয়েছে। যা বিগত ১৫ বছর আগে দেখবেন, এদের অনেকের বাড়িঘর টিনের ঘর ছিল না। এই যে বাস্তবতা। এই টা যদি আপনারা স্বচ্ছতার উপরে রুপায়িত করেন, তাহলে জনগণও কিছুটা আওয়ামী লীগ সমন্ধে আরও ধারনাটা ভালো হবে। যদি আমাদের লোকও অন্যায় করেন, সেটা লিখবেন, ন্যায়টাও লিখবেন। একটা তথ্য গেলে সেটা পর্যালোচনা করবেন। পর্যালোচনা হলে তারপরে নিউজটা লিখলে আমরা খুশি হব ।একটা নিউজের কারণে একটা নেতার অতিস্ত শেষ হয়ে যায়। একটা নিউজের কারণে নেতা তার নেতৃত্বের উচ্চ জায়গায় পৌঁছে যায়। তাই আপনারা সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আপনাদের সংগী হিসাবে, ভাই হিসাবে সাথী হিসেবে থাকতে চাই। ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, আমাদের নির্দেশনা দিয়েছেন, আপনাদের সাথে মতবিনিময় করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। তার যে উন্নয়ন কর্মকান্ড, এগুলো যেন জন সম্মুখে ব্যাপকভাবে প্রচারিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল