প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৩, ৩:০৭ পি.এম
ডোমারে ইউপি চেয়ারম্যানের ভিজিএফের চাল চুরির চেষ্টা অভিযোগ উঠেছে
ডোমার ( নীলফামারীর) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে হরিনচড়া ইউপি চেয়ারম্যান ভিজিএফের চাল সুবিধা ভোগীদের কম দিয়ে উদ্বৃত চাল চুরি করার চেষ্টার অভিযোগ উঠেছে । টের পেয়ে উদ্বৃত চাল আটকে দিলেন এলাকাবাসী।
২৫ জুন রবিবার বিকেলে এ ঘটনা ঘটে । আটককৃত চাল ২৬ জুন সোমবার বিকেলে গরীবদের মধ্যে বিতরণ করা হচ্ছে বলে জানান ইউএনও।
জানা গেছে, উপজেলার হরিণচোরা ইউনিয়নের বন্দরপাড়ার মৃত অছির উদ্দিনের ছেলে খয়বর আলী (৫৫) জানান,আমার মা ও আমি চাউল নিয়ে গেছি। দোকানে গিয়ে চাল মাপি। মোট ১৫ কেজি চাউল হয়েছে। যেখানে চাল ২০ হওয়ার কথা।
একই ইউনিয়নের খানা বাড়ী এলাকার পিতা মৃত ইসহাক আলীর পুত্র নুর রহমান জানান, আমিও সাড়ে ৭ কেজি চাউল পেয়েছি।
একই ইউনিয়নের দাসপাড়ার মৃত নরেন দাসের পুত্র সধির দাস (৫২) জানান, আমিও চাল মেপেছি, আট কেজি হয়েছে।
সংশ্লিষ্ট ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল করিম জানান, গত পরশু ( ২৪ শে জুন) দিন ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। গতকাল (২৫ জুন) টিসিবির মাল নিয়ে গাড়ি এসেছে। টিসিবির মাল যখন গুডাউনে ঢুকানোর জন্য দরজা খোলা হয় তখন প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান দেখেন ২০/২২ বস্তা চাউল আছে। চেয়ারম্যান কে ফোন দিলে, তিনি বলেন এটা কি তোর দেখার বিষয়? এটা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন সব ইউপি সদস্য ও এলাকাবাসী সারারাত চাল পাহারা দেয়। প্রশাসন কে খবর দিলে তিনি জানান, ঠিক আছে আগামীকাল সকালে লিখিত অভিযোগ দেন। আমি বিষয়টি দেখব। সব মেম্বাররা প্রশাসন কে লিখিত অভিযোগ দিতে গেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা জানান, মিথ্যা অভিযোগ। তাদের অনৈতিক দাবী না মানায় এটা অভিযোগ করেছে। তিন জন লোক যথাক্রমে ২৭,৩২,৪২ টি কার্ড নিয়ে আসলে আমি ৯০টি আটকে দিই। তখন মেম্বাররা এটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চাইলে আমি রাজী হয়নি। ট্যাগ অফিসার আটককৃত কার্ডের ওই চাল আমার জিম্মায় রাখে।এ কারনে তারা মিথ্যা অভিযোগ করে।
এ ব্যাপারে উপজেলা নিবাহী' অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জানান, আমি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জিম্মা নেওয়ার সময় কেন চাউলের পরিমাণ উল্লেখ নেই প্রশ্ন করলে তিনি বলেন, একটা গ্যাপ আছে। ২/১ হয়ত চাল পায় পায়নি তাদের মধ্যে বিতরনের পর অন্য নিডি পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে এখন।
উল্লেখ, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২৪ শে জুন থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল জন প্রতি ১০ কেজি করে ২৫৫৪ জন কে বিতরন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল