প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ২:৫৩ পি.এম
ডাঃ আমিনা-সিদ্দিক ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের ডাঃ আমিনা সিদ্দিক ফাউন্ডেশন মেঘাখোদদ এর উদ্দোগে এলাকার অবহেলিত নারীদের সেলাই প্রশিক্ষণ ও তাদের কর্মস্থানের লক্ষ্যে আবুল বাশার সিদ্দিক সোহাগের এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষন গ্রহন কারী মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান উপলক্ষে এক আলোচনা সভা মেঘাখোদ্দ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মইনুল ইসলাম সরকার রকেটে এর সভাপতিত্বে ২২ জুলাই শনিবার সকাল ১০ টায় মেঘাখোদ্দ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেউলী ইউপির ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, অন্যান্যদের মধ্যে নজরুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম,সাব্বির আহম্মেদ,প্রশিক্ষক সাবলু মিয়া প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল