প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১২:৩৪ পি.এম
ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
শিমুল হাসান; (আদমদীঘি) প্রতিনিধিঃ পাকশী রেলওয়ে জেলার সান্তাহার রেলওয়ে থানাধীন, আত্রাই রেল স্টেশনের আউটডোর হোম সিগনাল পার হওয়ার সময়, রেল লাইনের উপর একজন অজ্ঞাত নামা পুরুষ বয়স অনুমান (৬৫) বছর গত রবিবার ( ৮-ই অক্টোবর) ০৭/১০/২০২৩ ইং তারিখে আনুমানিক বিকেল ০৫:১৫ ঘটিকার সময় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি পরনে ছিল খয়েরি কালার পাঞ্জাবি ও পরনে কালো রঙ্গের লুঙ্গি। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পরিবারের কোন সদস্যের খোঁজ না পাওয়ায়, মরদেহ ময়না তদন্ত শেষে গত রবিবার সরকারি আঞ্জুমান গোরস্থানে তাকে দাফন করা হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যাহার নম্বর ৫৬, তরিখ -০৭/২০২৩ ইং। ওসি আরো জানান, কোন সহদোয় ব্যক্তিবর্গ নিহত পরিবারের আত্মীয়স্বজনের সন্ধান পেলে নিমুক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অফিসার ইনচার্জ সান্তাহার রেলওয়ে থানা, মোবাইল নম্বর:০১৩২০--১৭৮২১৯, ডিউটি অফিসার, সান্তাহার রেলওয়ে থানা: ০১৩২০--১৭৮২২৪।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল