প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৪৬ পি.এম
ট্রেনের বগিতে মিললো ফেনসিডিল গ্রেপ্তার দুইজন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের বগিতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট বিহারী ক্যাম্প এলাকার আজাদের স্ত্রী গুরিয়া পারভিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালিবাড়ী এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম (৩৫)। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ভারিত নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাবিবুর রহমান জানান। গত মঙ্গলবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মাদক উদ্ধারের জন্য দুপুরে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে পৌঁছিলে রেলওয়ে থানা পুলিশ ওই ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশিরে এক পর্যায়ে উক্ত ট্রেনের ‘ড’ নম্বর বগি থেকে যাত্রী বেশে থাকা উল্লেখিত পরিমান ফেনসিডিল সহ দুই নারীর ব্যাগ থেকে তল্লাশি করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী কে এ ঘটনায় রাতে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা দায়ের করে গতকাল বুধবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল