মুহাম্মাদ আবু মুসাঃ টিএমএসএস এর পরিচালক (অপারেশন ক্ষুদ্র ঋণ কার্যক্রম) রেজাউল করিম ৫দিনের সফরে মালয়েশিয়া গমন করেছেন। ০৮সেপ্টেম্বর সোমবার রাত ২টায় ঢাকাস্থ বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। তিনি (রেজাউল) মালয়েশিয়া’র কুয়ালামপুরে একটি আর্ন্তজাতিক সম্মেলনে ক্ষুদ্র ঋণ বিষয়ে অংশ গ্রহন করবেন। আগামী ১৩সেপ্টেম্বর তার দেশে ফিরার কথা রয়েছে। রেজাউল করিম গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। তার নানা সাফল্য ও কাজের স্বীকৃতিস্বরুপ বহু পুরস্কৃতও হয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল