প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৪:০২ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদরা জাতীর শ্রেষ্ঠ সন্তান ——অধ্যক্ষ শাহাবুদ্দীন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, দীর্ঘ ১৬বছর দেশের মানুষ ফ্যাসিবাদের জুলুমে শিকার হয়েছেন।২হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীনতা লাভ করেছি।৩৬জুলাই গণ-অভুত্থানে শহীদরা জাতীর শ্রেষ্ঠ সন্তান।তিনি আরও বলেন,এবার যুবকরা তাদের প্রথম ভোট দাঁড়ি পাল্লায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার বিকাল ৫টায় সদর এলাকার সুজাইতপুর রেলগেটে পথসভা ও সুজাইতপুর দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল ,উপজেলা কর্মপরিষদ সদস্য কাজি মাওলানা আব্দুর রহিম, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক, হাফেজ মাওলানা মানোয়ার হোসেন, মাওলানা শাহার আলী,সদর ইউনিয়ন জামায়াত নেতা মো: নুরুল ইসলাম,জাহাঙ্গীর আলম।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল