মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার বগুড়ায় কোট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট শেখ রেজা মিন্টু, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, অ্যাডভোকেট নাজমুল হুদা পবনসহ অন্যান্য নেতৃবৃন্দ। খাদ্য বিতরণ ছাড়াও আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল