প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৪, ১২:১৪ পি.এম
জিয়াউর রহমানের ৮৮তম জনবার্ষিকীতে গাবতলী উপজেলা বিএনপির সভা দোয়া ও কম্বল বিতরণ

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯জানুয়ারী/২৪ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে বাগবাড়ী জিয়াবাড়িতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ন আহবায়ক মিনাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, এছাড়া ইউনিয়ন পর্যায়ে অঙ্গদলের আব্দুল কাদের, সাইফুল ইসলাম, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পটল, ইউনুস আলী গেদা, রফিকুল ইসলাম নান্টু, লতিফ, সনি, মাসুদ, দুলাল, কামরুল, আল আমিন, জিন্নাহ প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল