সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-১আসনের ১১দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কোরআন সুন্নাহ ভিত্তি ইসলামী সংগঠন। জামায়াতে ইসলামী এদেশের মানুষের ভোটে ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিগত সময়ে দুটি মন্ত্রনালয়ের দায়িত্ব পাল করে সারা দেশের মধ্যে ন্যায় ও ইনসাফের নজির দেখিয়েছে। তাদের নামে হাজারো মামলা দিয়েও পথভ্রষ্ট করা যায়নি।আমরা ক্ষময়তায় বেকারদের ভাতার পরিবর্তে বিনা সুদে ঋণ দিয়ে বেকারদের কর্মসংস্থান তৈরি করব।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কখনো চাকুরীর জন্য ঘুরতে হবে না।ছেলে-মেয়েদেরকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে চাকুরী দেওয়া হবে। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে। ব্যবসায়িদের জন্য সোনাতলা-সারিয়াকান্দি ভায়া হয়ে মাঝপথে নতুন সেতু করে যোগাযোগের নতুন একটি দ্বার উন্মোচিত করা হবে।মেয়েদেরকে নানামুখী কারিগরি শিক্ষা দিয়ে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে সাবলম্বী করা হবে।অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যে স্বীকার হয়েছিলাম।একটি সন্তান মায়ের পেট থেকে জম্ম গ্রহণ করে লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হচ্ছে। এজন্য কোন ঋণখেলাফি ব্যক্তিকে আমরা ভোট দিলে নিজের ঋণপরিশোধ করবে।জনগণের কোন উন্নয়ন করতে পারবে না।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল