প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৩, ১:৩৫ পি.এম
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
মুহাম্মাদ আবু মুসাঃ১৪জুলাই শুক্রবার ঢাকাস্থ ইত্তেফাক মোড়ে একটি হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাহান মোল্লা, আলমগীর গনি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মনজুরুল হক, খাইরুল ইসলাম, শাহ আলম স্বপন, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, মামুনুর রশিদ, আব্দুল মজিদ, আহমেদ আলীসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ। সভায় জাতীয় সাংবাদিক সংস্থা'র কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল