মুহাম্মাদ আবু মুসাঃ ২৭সেপ্টেম্বর শনিবার ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের আঃ সালাম মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুলাই উদ্ভুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর মা সামসি আরা জামান। এর আগে তিনি নয়া কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুবার ভাই আবুল আহসান মোঃ আজরফ। সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি'র পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার মহাসচিব আবুল বাসার মজুমদার, সাবেক মহাসচিব আবুল হোসেন, সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লাসহ নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। শেষে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল