স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নয়া পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম মহাসচিব হয়েছেন বগুড়ার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা। তিনি স্থানীয় দৈনিক বগুড়া ও জাতীয় দৈনিক ইংরেজী পত্রিকা ডেইলী মর্নিং গ্লোরীতে কর্মরত রয়েছেন। এ ছাড়া এতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে জড়িত রয়েছেন মুহাম্মাদ আবু মুসা।
৩১ জুলাই/২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আছিয়া আক্তারের সভাপতিত্বে এক সাধারণ সভায় ১০১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি হয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের স্ত্রী আছিয়া আক্তার ও মহাসচিব হয়েছেন আলমগীর গনি। নির্বাহী সভাপতি হয়েছেন সংস্থা’র প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান মোল্লা। এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিব ছাড়াও অন্যান্য পদে বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল