সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ‘নিরাপদে মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ২৫ জুলাই মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালী শেষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সফল মৎসচাষী আনোয়ারুল ইসলাম টিটু ও পেস্তা মন্ডল প্রমূখ। শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও মডেল থানার পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি সনাতন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবি, মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ী ও সমবায়বৃন্দ। পুরস্কারপ্রাপ্ত সফল মৎস্য চাষীরা হলেন আনোয়ারুল ইসলাম টিটু, জহুরুল ইসলাম সজল, জাহেদ ইবনে মোহাম্মাদ, জাহিদুল ইসলাম স্বপন, বিকাশ চন্দ্র ও আবু হানিফ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল