সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৮আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য সড়ক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায়, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
আমন্ত্রিত অতিথি, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জারিন তাসনিম নিলয়, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছার রহমান ভুট্টু, মৎস্য চাষী ইছাহাক আলী প্রমুখ। পরে ৩ জন সফল মৎস্য চাষী ও একজন সংগঠক সহ মোট ৪ জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল