মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক জোবাইদা রহমানের কন্যা ব্যারিষ্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে তার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া গাবতলীর বাগবাড়ীতে আন-নুর ইসলামিক ইনস্টিটিউট এর চারশত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, বাগবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার, সাধারণ সম্পাদক সাদিক হোসেন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক স্বরন তালুকদার, ছাত্রদল নেতা শোয়েব ইসলাম অভি, সনজিব চন্দ্র মোহন্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল