প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:১৬ এ.এম
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চিলাহাটিতে পুত্রের হাতে পিতা খুন

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডাঙ্গাপাড়া গ্রামে পিতা পুত্রের জমিজমা সংক্রান্ত জের ধরে পুত্রের হাতে পিতার খুন হয়।
বুধবার ১৩ নভেম্বর রাতে চিলাহাটির ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রতিবেশী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাবা রবিউল ইসলাম সাবুল ( ৫০) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) তাদের বাপ ছেলের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমার বিষয় এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেষারেষি চলছিল।
ঘটনার দিন ১৩ই নভেম্বর ছেলে সিদ্দিক তার জমির কাটা ধান নিয়ে এসে বাড়ির উঠোনে একটি জায়গায় পালা (পুজ) করে রাখতে চেয়েছিল। কিন্তু পিতা পুত্রের রেষারেষির কারণে পিতা সাবুল বাড়ির উঠোনে পুজ দিতে দিবেনা মর্মে ছেলেকে নিষেধ করে।
এক পর্যায়ে ছেলে পিতার হাতের ধারালো ছুরিটি কেড়ে নিয়ে পিতা সাবুলকে এলোপাথাড়ি আঘাত করে এতে পিতা সাবুলের হাতের দুই বাহু ও পিঠের দিকে বেশ গভীর ক্ষত হয়। তাদের আত্নচিৎকার এবং চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে সাবুলকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সাবুলের মৃত্যু হয়। পরে মৃত সাবুলকে তার নিজ বাড়িতে নিয়ে যায়।
এসময় এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি অবগত করলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আসামীকে আটকের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।#ছবি আছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল