স্টাফ রিপোর্টার: বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব না।
আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুধী সমাবেশে উপরোক্ত কথা বলেন।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তানজারুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, দিগদাইড় ইউপি চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সদরুল ইসলাম সবুজ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সদস্য ইউসুফ আলী সুইট, সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী ও সৈয়দ আহম্মদ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের মাঝামাঝিতে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য পরিশেষে বলেন, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের সকলকেই আন্তরিক হতে হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল