মুহাম্মাদ আবু মুসাঃ জনসাধারণের জমি-জমা ক্রয় বিক্রয়ের নয় হাজারের অধিক দলিলপত্র আগুনে পুড়ে ছাই করে ফেলা হয়েছে। গতকাল প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনা ঘটিয়েছেন বগুড়ার গাবতলী সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা। ওই অফিসে সংরক্ষণে থাকা ৭বছরের অর্থাৎ ২০১০সাল থেকে ২০১৬সাল পর্যন্ত জনসাধারণের জমি-জমা ক্রয় বিক্রয়ের দলিল গুলো আগুনে পুড়ে ফেলা হয়। ঢাকাস্থ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা রেজিস্ট্রার এর নির্দেশ ক্রমে গাবতলী সাব-রেজিস্ট্রার মোঃ আবুল বসার অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে গাবতলীতে আগের সরকারী সাব-রেজিস্ট্রার অফিসের সামনে প্রকাশ্যে দিবালোকে দলিল গুলো আগুনে পুড়ে ফেলা হয়। মুল দলিল পুড়ে ফেলা হলেও অফিসের বালাম বইয়ে সংরক্ষণ করা আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জনসাধারণ জমি-জমা ক্রয় বিক্রয় করে দীর্ঘ দিনেও দলিল গুলো না দিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করা ছাড়াও নানাভাবে প্রচার করেন দলিল গুলো নিয়ে যাওয়ার জন্য। এর পর অনেকে কিছু দলিল নিয়ে গেলেও ৭বছরের ৯হাজার ২শত ৪৯টি দলিল থেকেই যায়। তাছাড়া দলিল গুলো সংরক্ষণ রাখতে সরকারীভাবে জায়গা কম থাকায় যথাযথ নিয়ম অনুযায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এখন গাবতলীতে ২০১০সাল থেকে ২০১৬সাল পর্যন্ত কোন ব্যক্তি জমি-জমা ক্রয় বিক্রয়ের দলিল নিতে চাইলে মুল দলিল না পেলেও দলিলের জাবেদা (নকল) পাবেন। কারণ তাদের বালাম বইয়ে সংরক্ষণে আছে এবং থাকবে। এ বিষয়ে গাবতলী সাব-রেজিস্ট্রার মোঃ আবুল বসার এর সাথে কথা বললে তিনি জানান, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা রেজিস্ট্রার এর নির্দেশ ক্রমে ২০১০সাল থেকে ২০১৬সাল পর্যন্ত জনসাধারণের জমি-জমা ক্রয় বিক্রয়ের ৯হাজার ২শত ৪৯টি দলিল না নিয়ে যাওয়ায় তা আগুনে পুড়ে ছাই করে ফেলা হয়। তবে কোন ব্যক্তির এই দলিল প্রয়োজন হলে সরকারী ফি দিয়ে আমাদের অফিস থেকে নিতে পারবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল