
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর আওতায় বগুড়ার গাবতলী মহিলা কলেজে বৃক্ষরাপন কর্মসূচী পালন করা হয়েছে।
১১আগস্ট মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও কলেজ চত্বরে বৃক্ষরাপন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি কষিবিদ ড. মাহমুদুল হাসান, অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল গফুর, আপেল মাহমুদ, দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, সাহিদুল ইসলাম, সুলতানা বিদরা প্রমূখ।
চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপনের পূর্বে সাবেক এমপি লালু এইচএসসি বোর্ড পরীক্ষায় ভূগোল এর ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল