প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ১:৩২ পি.এম
গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মিলনের বাবা মারা গেছেন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন এর বাবা সাইফুদ্দিন আকন্দ দুদু সোমবার সকাল পৌনে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১এপ্রিল/২৪ সোমবার বিকেল সাড়ে ৪টায় গাবতলী পাইলট হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিনি দীর্ঘদিন যাবত হলে নানা রোগে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্য জনিত কারণে মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে গাবতলী প্রেসক্লাবের পক্ষ থেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল