ষ্টাফ রিপোর্টারঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে ৮ সেপ্টেম্বর শুক্রবার ভ্রাম্যমাণভাবে বৃক্ষ (চারা গাছ) বিতরণ করা হয়েছে। বৃক্ষ (চারা গাছ) বিতরণ করেন প্রধান অতিথি সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ সাইন, সদস্য এ্যাডঃ কোহিনুর খানম, সুজন গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সদস্য ডাঃ শাহাদত হোসেন, স্থানীয় সুজন নেতা ডাঃ জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, বাপ্পী কুমার মোহন্ত প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল