প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ২:০৯ পি.এম
গাবতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুর মাস্টারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা সাইফুল

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আমিনুর রহমান তালুকদার অসুস্থ হয়ে আছেন। ৫সেপ্টেম্বর শুক্রবার তার বাসায় দেখতে যান জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপি'র সহ-সভাপতি আবু হাসনাত সাইন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপি নেতা সাইফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ মাস্টার আমিনুর রহমান তালুকদারের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল