রনি ও আবু মুসা : জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২৪ উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা পরিষদ ইছামতি হলরুমে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম এর পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কেএম পান্না। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি। উপজেলা সৃজনশীল মেধা অন্বেষণে ১৩জন শিক্ষার্থী নগদ ২হাজার টাকা ও সনদপত্র পেয়েছে এবং জাতীয় শিক্ষা সপ্তাহে মোট ৬৪ জন পুরস্কার গ্রহন করেন। এর মধ্যে ৩টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ৩জন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, ৩জন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এবং বিভিন্ন প্রতিযোগিতায় ৫৫জন পুরস্কারপ্রাপ্ত হন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো হলো সৈয়দ আহম্মদ কলেজ, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ও কাগইল ন্যায়েব উল্ল্যা আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ অধ্যক্ষ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া ও কাগইল ন্যায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার সুপার আব্দুল মজিদ। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সৈয়দ আহম্মদ কলেজের ড. সাইফা সাদেকীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের রুহুল আমিন ও গাবতলী আলিম মাদ্রাসার আনিছার রহমান।
মোট ১৮ ক্যাটাগরিতে ৭৭ টি পুরস্কার গাবতলী উপজেলায় হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা মোট ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হয়। ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য প্রতিযোগিতায় ৭৭টি পুরস্কারের মধ্য সৈয়দ আহম্মদ কলেজ ২৬টি পুরস্কার পেয়েছে। সার্বিক ক্ষেত্রে সৈয়দ আহম্মদ কলেজটি এগিয়ে রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল