প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ১:৫২ পি.এম
গাবতলীর সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল কর্তৃক সাংবাদিক মুসাকে প্রাণনাশের হুমকি বগুড়া সদর থানায় জিডি
স্টাফ রিপোর্টারঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল কর্তৃক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রাজা মন্ডলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
প্রকাশ, প্রায় দুই মাস আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে বরাদ্দ হওয়া ভিজিএফ এর চাল বিতরণে প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল অনিয়ম করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লেখা হয়। এ ঘটনায় বিভিন্ন সময় নানা ধরনের কথাবার্তা বললেও গত (১৯ মে/২৬) মঙ্গলবার বিকাল আনুমানিক পৌনে ৪টায় মহানগরের জেলা পরিষদ এলাকায় আমাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে ২ টাকার সাংবাদিক তোকে সাংবাদিকতা করা শিখাবো। জেলা পরিষদ থেকে একটু সরে আয় তোকে পিটিয়ে মেরে ফেলবো। আর কিভাবে তোকে সাইজ করতে হয় তা বুঝতে পারবি। এছাড়া আরো নানা ধরনের কথাবার্তা বলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ সময় আমার সঙ্গে কয়েকজন থাকা এবং আশেপাশের লোকজন তার ব্যবহারে আশ্চর্য হয়ে যায়। এছাড়া তাকে থামানোর চেষ্টা করে। এ ঘটনায় দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাইদসহ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সাংবাদিকদের অবহিত করে মঙ্গলবার সন্ধ্যা রাতে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী এর সাথে কথা বললে তিনি জানান, এ সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে যথার্থভাবে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল