মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার সন্ধ্যা রাতে বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদলের কর্মী সমাবেশ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাদলের সভাপতি সুরাইয়া জেরিন রনি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি মোরশেদ মিল্টন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, মিজানুর রহমান মিন্টু, একেএম আক্তারুজ্জামান লিটন, মোরশেদ আল আমিন লেমন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার বানু রুমা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব, যুবদল নেতা এমডি রতন, আব্দুল কাদের, খোরশেদ আলম, শাহ সুলতান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর মহিলাদলের কানিজ ফাতেমা সুরভী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, উপজেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আব্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, মহিলা দলনেত্রী মাজেদা আকতার টুনি, নাজমা বেগম,আয়না বেগম প্রমূখ। এ এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।