প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:০১ পি.এম
গাবতলীর সোনারায়ে বিভিন্ন স্থানে খালেদা জিয়ার পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি লালু

মৃুহাম্মাদ আবু মুসাঃ ১১নভেম্বর মঙ্গলবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের লস্করীপাড়া, জমিরবাড়িয়া, খুপী ও আটবাড়িয়াসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি যেমন তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, মানবাধিকার সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মাস্টার আমিনুর রহমান তালুকদার, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক আবু সায়েম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ন আহবায়ক সম্রাট মারুফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সুজা, বিএনপি নেতা আইয়ুব আলী, মোফাজ্জল হোসেন, হাফিজুর রহমান, আবু বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল