মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (২২নভেম্বর/২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) আ্যালামনাই এসোসিয়েশনের আয়োজিত গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজে 'স্তন ক্যান্সার' স্ক্রিনিং ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডাঃ আ ন ম মনোয়ারুল কাদির বিটু। কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য ছিলেন বিএনপি'র চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ মিলটন, সুরাইয়া জেরিন রনি, ড্যাব রাজশাহী বিভাগীয় আহবায়ক অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, কলেজের সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকগণ, চিকিৎসকগণ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল