প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ১২:৪৩ পি.এম
গাবতলীর সুখানপুকুরে এমআরএম হাইস্কুলে মসজিদ ও মিলনায়তনের উদ্বোধন

মুহাম্মাদ আবু মুসাঃ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বগুড়া গাবতলীর সুখানপুকুরে মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কামরুন্নাহার পুতুল জামে মসজিদ ও ধন্য গোপাল সিংহ মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। মিলনায়তন উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নাননু ও মসজিদ উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি আনিকা সারোয়ার। উদ্বোধন শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তাফিজার রহমান পটল ও তাঁর সহধর্মীনি সাবেক এমপি বেগম কামরুন্নাহার পুতুল এর মেয়ে বিদ্যালয়ের সভাপতি আনিকা সারোয়ারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু’র পরিচালনায় শীতবন্ত্র বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোস্তফা আলম নাননু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, বাংলাদেশ আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন, থানা পুলিশিং কমিটির আহবায়ক বাবু ধন্য গোপাল সিংহ, এস কিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক নিবারন চন্দ্র দাস, ইউনিয়ন আ.লীগের সভাপতি বিটু সিংহ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক আঃ গফুর, সাবেক প্রধান শিক্ষক শরৎ চন্দ্র রায় ও আহসান উল্লাহ, শিক্ষক আঃ মতিন, আসাদুল হাবিব, ইসমাইল হোসেন, শুব্রত ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি হিরন পাইকার, সাধারণ সম্পাদক শাহানুর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল হাওলা রোহন, আব্দুল গফুর বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পবন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছনি, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ইউপি সদস্য জাহিদুল ইসলাম মিন্টু, আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক পলাশ রায় পলান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিবিড় রায়। শেষে শিক্ষার্থীদের মাঝে শীবতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল