প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:০৭ এ.এম
গাবতলীর পীরগাছায় এমপি মিলটনকে সংবর্ধনা

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের অন্তর্গত পীরগাছা উচ্চ বিদ্যালয় আয়োজিত স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ মিলটনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার ওই বিদ্যালয়ে মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোরশেদ মিলটন। অবসরপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক সাবলু'র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, সহ দপ্তর সম্পাদক আবু আছাদ, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রাজা মন্ডল, মমিনুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, সোনারায় ইউনিয়ন যুবদলের আহবায়ক খোরশেদ আলম সাবদুল, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ সুলতানসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি মেম্বার স্বপন মন্ডল।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল