মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার নাড়ুয়ামালা হাটে বিভিন্ন পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা সম্রাট মাহারুফ। তরুণ এই সমাজসেবক ও যুবনেতা প্রতিদিনই মাঠ চোষে বেড়াচ্ছেন। তার লক্ষ সকল পেশার মানুষের সাথে মিশিয়ে এবং ভালোবাসা অর্জন করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চান। যে কারণে তিনি আগে থেকেই ভোটের মাঠ দখল রাখতে চান গাবতলীর নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সম্রাট মাহারুফ। গণসংযোগকালে তার কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল