প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১১:৩৯ এ.এম
গাবতলীর দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান মিঠু কারাগারেবন্দী অবস্থায় মারা গেছেন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মিঠু ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে ৯ ডিসেম্বর/২৪ সোমবার সকাল ৬টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজা শান্ত মিয়া।
আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল