প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১:৫৯ পি.এম
গাবতলীর কৃতি সন্তান আকতার ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুর এলাকার কৃতি সন্তান আকতার হোসেন ঢাকায় মেট্রোপলিটন (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেলে সোমবার ২৪ আগস্ট/২৬ তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। কয়েকদিনের মধ্যে তার দায়িত্ব বন্টন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এ বিষয়ে সদ্য যোগদান করা পুলিশের ডিএমপির উপ-কমিশনার আকতার হোসেন এর সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বললে তিনি যোগদান করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,
এসপি আকতার হোসেন সিলেট থেকে ঢাকায় যোগদান করলেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি আরো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল