কাগইল (বগুড়া) প্রতিনিধি : ৮ই জুন,বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিল হতে থোক ৩লক্ষ ৯৮ হাজার টাকার সেলাই মেশিন ও স্প্রে-মেশিন ১নং থেকে ৯নং ওয়ার্ডের অসহায় দুস্থ্য মহিলা ও কৃষকের মাঝে বিতরন করা হয়েছে। উক্ত সেলাই ও স্প্রে মেশিন বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা। এসময় প্রকল্পের সভাপতি প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম, মিলন মিয়া,ইউপি সদস্য আনছার আলী ভোলা, জাহাঙ্গীর আলম, যুবলীগনেতা জাহাঙ্গীর আলম, সাগর মিয়া, কৃষকলীগনেতা এনামুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল