
প্রেস বিজ্ঞপ্তিঃ ২১শে জানুয়ারি-২০২৬ইং বুধবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী'তে মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি) এর আত্মার মাগফিরাত কামনায় কলাকোপা'তে তার পিতৃগৃহ “আজাদ মঞ্জিলে” পরিবারের সকল সদস্যদের উদ্যোগে দিনব্যাপী কোরআন খানী ও বিশেষ দোয়া মোনাজাত অন্তে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে মিষ্টি-চাউল ও নগদঅর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মরহুমা'র বড় ভাই বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ড. মোঃ বোরহান উদ্দিন, মোঃ মামদুদুর রহমান শিফন, সামসুন নাহার শিমু,
পরিবারের সদস্য (সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র)
মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, সহমিনা আক্তার রুমা, মাওঃ হাফেজ হাবিবুর রহমান সহ পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য, মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস (ফ্যান্সি) গাবতলী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সিরাজুল হক তালুকদার এর ৪র্থ কন্যা ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এর ছোট বোন ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল