মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা'র সভাপতি এক দিনের ব্যবধানে পরিবর্তন করে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-নোমান সাব্বিরকে দেয়া হয়েছে। তবে মাদ্রাসা’র এডহক কমিটির অন্যান্য সদস্য বহাল রয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান ও উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক লিপিতে (প্রজ্ঞাপন) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যার স্বারক নং বামাশিবো/প্রশা/ ২৩১২৬১১৯৫৩৩২/১৩৫৯১৮-১, তাং ২৯-০৯-২০২৬। একই সাথে ওই মাদ্রাসা’র সভাপতি বিষয়ে ২৮ সেপ্টেম্বর/২৬ জারী করা স্মারকে প্রজ্ঞাপন বাতিল করে ২৯সেপ্টেম্বর/২৬ মঙ্গলবার প্রজ্ঞাপন জারী করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জারী হওয়া প্রজ্ঞাপনে বর্তমান সভাপতি আব্দুল্লাহু আল-নোমান সাব্বির।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল